বেতাগীতে গাঁজাসহ মাছ ব্যবসায়ী আটক,৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার বেতাগীতে গাঁজা সহ এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানাগেছে বুধবার (২৪)সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটার দিকে বেতাগী থানা পুলিশ পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো সামনের সিঙ্গারা দোকান থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার পরিদানকৃত প্যান্টের বাম পকেটে পলিথিন মোড়ানো প্যাকেটে গাঁজা পাওয়া যায়।
বেতাগী থানা পুলিশ জানায়, আল আমিনের কাছে গাঁজা পাওয়া গেলে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে আদালতে হাজির করলে মোবাইল কোর্ট তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের কারাদণ্ড দেন।
স্থানীয়রা জানিয়েছেন, আল আমিন দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার আড়ালে মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর এলাকায় মাদকবিরোধী অভিযান নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































